প্রাণ গ্রুপে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। খুচরা দোকান, গ্রুপ অব কোম্পানি, দোকান/শো-রুম সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ডেইলি শপিং আউটলেট পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

