জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১ জুন থেকেই শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ধামরাই, ঢাকা
আবেদনের যোগ্যতা
- অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।