ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক পিএলসি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। ৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৭ অক্টোবর।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যে কোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারেবেন।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং কম্পিউটারে (এমএস অফিস) জ্ঞান থাকতে হবে। এআই টুলস ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রবেশকালীন ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
কর্মক্ষেত্র: অফিস
নির্বাচন পদ্ধতি: মেধার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
