পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, নিয়োগ হবে ১৪৬০ জন

এশিয়া পোস্ট ডেস্ক
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, নিয়োগ হবে ১৪৬০ জন
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ‌‘মিটার রিডার কাম-মেসেঞ্জার’ পদে ১ হাজার ৪৬০ পদে কর্মী নিয়োগে ২ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার

পদসংখ্যা: ১৪৬০টি (কম-বেশি হতে পারে)

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

বেতন: ১৪,৭০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর বয়স: ১৮-২৫ বছরের (২১ জুলাই ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে

আবেদনের যোগ্যতা

  • এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে
  • নিজস্ব বাইসাইকেল থাকতে হবে

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ২২৩ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।