logo

৩৫ জেলায় জনবল নেবে আকিজ গ্রুপ

৩৫ জেলায় জনবল নেবে আকিজ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। ডিপো বিভাগে হিসাবরক্ষক পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। চাকরির ধরন : বেসরকারি। লোকবল : ৭০ জন। পদের নাম : হিসাবরক্ষক। বিভাগ : ডিপো।

আবেদনের যোগ্যতা : বিকম/বিবিএস/বিবিএ পাস হতে হবে। ডিপো ও স্টক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা, হিসাব রক্ষণাবেক্ষণ ও রিপোর্টিং দক্ষতা, কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, যোগাযোগ ও সমন্বয় ক্ষমতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র ডিপোতে। 

কর্মস্থল : ঢাকা, গাজীপুর, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চাঁদপুর, ফরিদপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, পিরোজপুর, শেরপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রাম। 

বেতন ও অন্যান্য সুবিধা : শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৯ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন ২০ হাজার টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসাসেবা (কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য), ব্যাচেলর আবাসন সুবিধা, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।