logo

এইচএসসি পাসেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

এইচএসসি পাসেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ
ছবি: আবুল খায়ের গ্রুপের ওয়েবসাইট থেকে নেওয়া

আবুল খায়ের গ্রুপ ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর।

আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। ভেরিফিকেশনের জন্য সকল ডকুমেন্টসের মূলকপি সঙ্গে রাখতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

লোকবল নিয়োগ: ১৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১১,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক) ।

অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।