logo

মেরী স্টোপস ক্লিনিকে চাকরি সুযোগ

মেরী স্টোপস ক্লিনিকে চাকরি সুযোগ
ছবি: মেরী স্টোপস ক্লিনিকের লোগো

মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি ম্যানেজার (ফার্মেসী অপারেশন্স) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: ফার্মেসী অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বি.ফার্ম/এম.ফার্ম অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা খাতের ফার্মেসি সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতা। আইটি সফটওয়্যার, এমএস অফিস এবং ডিজিটাল রিপোর্টিংয়ে অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: রাজশাহী

বেতন: ৭৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।