logo

২ বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

২ বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন
ছবি : সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস (পিসিবি ও পিসিবিএ) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: সেলস (পিসিবি ও পিসিবিএ)

পদসংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স পণ্য বিক্রিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, বিমা, ইনসেনটিভ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।