সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্নের সুযোগ, পাবেন মাসিক ভাতা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৫ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১০ অক্টোবর।
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ৫টি
মাসিক ভাতা: ১০,০০০ টাকা
আবেদনের যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 'নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তিতে বিদ্যমান আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
