প্রাইম ব্যাংকে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। শেয়ার ব্রোকারেজ/সিকিউরিটিজ হাউজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (ধানমন্ডি, মিরপুর, মতিঝিল, নিকুঞ্জ), রাজশাহী।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি নগদীকরণসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।