লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের অধীন জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত 'অফিস সহায়ক' (২০তম গ্রেড) পদে ১৮ কর্মী নিয়োগে ১৬ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যাচলবে ১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে
  • তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৬ জুলাই ২০২৬ তারিখে)

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।