ক্লাউড সার্ভিস বিভাগে নিয়োগ দিচ্ছে নগদ লিমিটেড

মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্লাউড সার্ভিস বিভাগে ‘সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগে ২১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২১ জুন শুরু হয়েছে এবং চলবে ২৭ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
বিভাগের নাম: ক্লাউড সার্ভিস
পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা
- সিএস/সিই/আইটিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।







