logo
Advertisement

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ‘অফিস সহায়ক’ পদে (২০তম গ্রেডে) ২৮০ কর্মী নিয়োগে ৪ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।