logo

সহকারী পরিচালক পদে বড় নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

সহকারী পরিচালক পদে বড় নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ কর্মকর্তা নিয়োগে ২৯ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ মার্চ শুরু হয়েছে, যা চলবে ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ১০১৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ১০৮টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (২১ এপ্রিল ২০২৬ তারিখে)

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা: 

  • চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
  • অথবা, স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • শিক্ষাজীবনের যেকোনো দুটি শ্রেণিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।