মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ মে থেকে। আবেদন শেষ হবে ২ জুন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার।
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী হতে হবে। গ্রাহক পরিষেবা, নগদ লেনদেন, খুচরা ব্যাংকিং, নিয়ন্ত্রক সম্মতি ও আর্থিক সমন্বয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
