নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে
এশিয়া পোস্ট ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট / অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার - স্ট্রাকচার্ড ফিন্যান্স পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন শেষ হবে ২৪ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
চাকরির ধরন: ফুল টাইম
পদসংখ্যা: ০১টি
লোকবল: ১ জন
পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট / অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার - স্ট্রাকচার্ড ফিন্যান্স
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।
- শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। সেই সাথে ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি ও এআইবিবি) কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীদের ব্যাংক খাতে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- এছাড়া ফিন্যান্সিয়াল মডেলিং, প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস, সিন্ডিকেটেড লোন ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।




