প্রিমিয়ার ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদন

এশিয়া পোস্ট ডেস্ক
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদন
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্রাঞ্চ অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১ জুলাই থেকে। আবেদন শেষ হবে ১২ জুলাই।

প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ব্রাঞ্চ অফিসার।

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, ব্যাংকিং, অর্থনীতি, মার্কেটিং বা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস হতে হবে। শাখা ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।