স্বদেশ গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বদেশ গ্রুপ। অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: স্বদেশ গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।
আবেদনের যোগ্যতা: রাসায়নিক শিল্প, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কোম্পানি, ফ্রেট ফরওয়ার্ডিং, গ্রুপ অব কোম্পানি ও শিপিং বিষয়ে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল চট্টগ্রাম।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।