১ লাখ ৩৫ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
১ লাখ ৩৫ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: কক্সবাজার।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০৮,৫৮৯ টাকা থেকে ১,৩৫,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী)। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট অথবা অনলাইন জব পোর্টালের নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ১১ জুলাই, ২০২৬ পর্যন্ত।