৪ পদে জনবল নেবে আল-হাইআতুল উলয়া, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ১ অক্টোবর থেকে। আবেদন শেষ হবে ২০ অক্টোবর।
প্রতিষ্ঠানের নাম: আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ৪টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
আবেদনের যোগ্যতা: কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পাস হতে হবে। মাদ্রাসার বই পড়ানোর যোগ্যতা, বাংলা লেখালেখি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, অনলাইন আবেদন ও ফরম পূরণে পারদর্শিতা আবশ্যক। বাংলায় দ্রুত ও নির্ভুল টাইপিং এবং শুদ্ধ বাংলায় দাপ্তরিক পত্র লেখা ও কথা বলার সক্ষমতা থাকতে হবে। হিফজুল কোরআন ও তাখাসসুস ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া এআই, ভিডিও এডিটিং, গ্রাফিকস ডিজাইন, কনটেন্ট তৈরি ও কোডিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কোনো মাদ্রাসায় পড়ানো অথবা কোনো প্রতিষ্ঠানে কাজের এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
যেসব দায়িত্ব পালন করতে হবে: সনদ ও নম্বরপত্র সংক্রান্ত সেবা প্রদান, রিসিপশন ও হটলাইন ব্যবস্থাপনা, পরীক্ষা ও হিসাব বিভাগের কাজে সহায়তা, অফিসিয়াল চিঠিপত্র ও সভার নথি প্রস্তুত, মাদ্রাসা পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন তৈরি এবং প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা। প্রয়োজনে দেশের বিভিন্ন মাদ্রাসা, জেলা ও উপজেলায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কাজের প্রতিবেদন ও আচরণ সন্তোষজনক হলে পরবর্তী সময়ে স্থায়ী করার সুযোগ থাকবে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২১ হাজার ২৫০ টাকা। পরবর্তী সময়ে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। আবাসন ও খাবার ব্যবস্থা প্রার্থীকে নিজ দায়িত্বে করতে হবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
