এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে বিকাশ

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিত হলে মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক, পাওয়ার এবং কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান। এমএস ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা।
অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ১ বছর অথবা এইচএসসি পাসে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা, গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।