বিভিন্ন গ্রেডে চাকরি দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

পায়রা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ পদে (৬ থেকে ২০তম গ্রেডে) ২২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৬ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ২০ মে বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: ১২টি ভিন্ন পদ
পদসংখ্যা: ২২টি
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: পটুয়াখালী
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৬ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৭-৯ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১০-১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
