গণপূর্ত অধিদপ্তরে ৬ পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, ঢাকা। ০৬টি ক্যাটাগরির ১৭৭ জনকে নিয়োগ দেয়া হবে। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২ আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে ৩১ আগস্ট।
প্রতিষ্ঠানের নাম: গণপূর্ত অধিদপ্তর
চাকরির ধরন: সরকারি (স্থায়ী)
মোট পদসংখ্যা: ১৭৭টি
অন্যান্য সুবিধা: সরকারি বিধি অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
পদের নাম: স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
জনবল: ০৬ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা
পদের নাম: ইমাম (গ্রেড-১৪)
লোকবল: ০৩ জন
আবেদনের যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কওমী মাদ্রাসা হতে দাওরায়ে হাদীস অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি; বিবাহিত হতে হবে; ক্বিরাআত পাঠে পারদর্শী এবং সুন্নতের অনুসারী।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা
পদের নাম: স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
লোকবল: ০৬জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ।
বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা
পদের নাম: নকশাকার (গ্রেড-১৫)
লোকবল: ৩৬জন
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা
পদের নাম: ডি টি এটেনডেন্ট (গ্রেড-১৫)
লোকবল/পদসংখ্যা: ০৩ জন
আবেদনের যোগ্যতা: এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেড ইনস্টিটিউট/টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা
পদের নাম: অফিস সহায়ক/এম.এল.এস.এস (গ্রেড-২০)
লোকবল: ১২৩জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
.png)





