logo

৩০০ পদে নিয়োগ দিচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

৩০০ পদে নিয়োগ দিচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
ছবি : সংগৃহীত

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ কর্মী (১৬তম গ্রেডে) নিয়োগে ৭ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৩০০টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

কর্মস্থল: দেশের যেকোন স্থানে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দ হতে হবে

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।