ট্রেইনার পদে ব্র্যাকে চাকরির সুযোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনার পদে জনবল নিয়োগ দেবে। গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ট্রেইনার
বিভাগ: ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্রাম
লোকবল নিয়োগ: ০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিওতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বরিশাল (সদর), চট্টগ্রাম (খুলশী), খুলনা (খালিশপুর), নেত্রকোনা, রাজশাহী, রংপুর (সদর), সিলেট (সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার পলিসি অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।