আকিজ ভেঞ্চারে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার গ্রুপ। ম্যানেজার পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ মে থেকে। আবেদন শেষ হবে ২৪ মে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে রসায়ন, রাসায়নিক, প্রকৌশল, ফার্মেসি, কসমেটিক সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। গ্রুপ অব কোম্পানি, স্বাস্থ্যসেবা/লাইফস্টাইল পণ্য, প্রসাধনী/ট্রয়লেট্রিজের ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল হবিগঞ্জ।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, মেডিকেল ভাতা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
