logo

ইবনে সিনায় চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা 

ইবনে সিনায় চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড বিভাগে হেড অব প্রডাকশন পদে জনবল নেবে কোম্পানিটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড।

পদের নাম: হেড অব প্রডাকশন।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস হতে হবে। পলিমার যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবহার্য যন্ত্রপাতির স্থাপন ও চালুকরণ তত্ত্বাবধান করতে সক্ষম হতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল গাজীপুর।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া চিকিৎসা ভাতা, লাভের অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।