logo
Advertisement

নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। ৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার

বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিস

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।