logo
Advertisement

৮৫ পদে নিয়োগ দেবে নিপোর্ট

এশিয়া পোস্ট ডেস্ক
৮৫ পদে নিয়োগ দেবে নিপোর্ট
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফটক। ছবি: সারাবাংলা

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৫ পদে ৮৫ কর্মী নিয়োগে ২৭ আগস্ট এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৫০টি

বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: এডিটর/কোডার

পদসংখ্যা: ২০টি

বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • ডাটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: ডাটা অ্যানালিস্ট

পদসংখ্যা: ৫টি

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে

আবেদনের যোগ্যতা

  • প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে
  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • ডাটা অ্যানালাইসিস কাজে অভিজ্ঞতা থাকতে হবে

পদের নাম: রিভিউয়ার

পদসংখ্যা: ৫টি

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে

আবেদনের যোগ্যতা

  • প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে
  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

পদের নাম: প্রতিবেদন সম্পাদক

পদসংখ্যা: ৫টি

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে

আবেদনের যোগ্যতা

  • প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে
  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

সকল পদরে ক্ষেত্রেই অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদন যেভাবে: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: উপ–প্রকল্প পরিচালক, নিপোর্ট প্রাধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫

সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময়: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।