Advertisement

শিক্ষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। প্রতিষ্ঠানটি আর্কিটেকচার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সহকারী অধ্যাপক' পদে ২ শিক্ষক নিয়োগে ১২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ জুলাই থেকেই শুরু হয়েছে এবং চলবে ২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (শাবিপ্রবি)

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ/বিষয়/দপ্তর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ/বিষয়/দপ্তর: আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।