বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৯ পদে বড় নিয়োগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিষ্ঠানটি অসামরিক ১৪ থেকে ২০তম গ্রেডে ১৯ পদে ১৭৪ কর্মী নিয়োগে ১৫ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৯ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নাম: ১৯টি ভিন্ন পদ
পদসংখ্যা: ১৭৪টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
বেতন: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৮ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন ফি: মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং কার্ডের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ থেকে ১৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।




