logo

বিভাগ এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ

বিভাগ এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ

অন্যান্য যোগ্যতা: সরবরাহকারীদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ, চুক্তি প্রদান তত্ত্বাবধানে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৬ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বানানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।