৩০০ জন শিক্ষানবিশ নিয়োগ দেবে প্রশিকা
এশিয়া পোস্ট ডেস্ক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটি ‘শিক্ষানবিস ক্রেডিট অফিসার’ পদে কর্মী নিয়োগে ৯ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: শিক্ষানবিস ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৩০০ জন
চাকরির ধরন: ফুল টাইম
বেতন: শিক্ষানবিসকালে মাসিক ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
- মাসিক যাতায়াত ভাতা ২,৮০০ টাকা এবং মোবাইল ভাতা ৬৫০ টাকা।
- চাকরি স্থায়ী হওয়ার পর: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা।
- বছরে ২টি প্রধান ধর্মীয় উৎসব ভাতা এবং ৫০% বৈশাখী ভাতা।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা অফিস ।
আবেদনের যোগ্যতা
- ন্যূনতম স্নাতক বা সমমান পাস (অ্যাপেয়ার্ড প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই)।
- কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই বাই-সাইকেল বা মোটর সাইকেল চালানো জানতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।




