গ্রাফিক ডিজাইনার নেবে বেস্ট ইলেকট্রনিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড। সিনিয়র এক্সিকিউটিভ-গ্রাফিক ডিজাইনার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ-গ্রাফিক ডিজাইনার।
আবেদনের যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, চারুকলা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন বিষয়ে জ্ঞান থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। গ্রাফিক ডিজাইন বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (মতিঝিল)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।