logo

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে ২৬ কর্মী ( ১৬তম গ্রেডে) নিয়োগে ১৩ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ মে থেকেই শুরু হয়েছে, যা চলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা: ২৬টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (১ জানুয়ারি ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার/তথ্য প্রযুক্তি বিষয়ে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ট্রেড কোর্স/শর্ট কোর্স বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা BanglaQR এর মাধ্যমে ২৪ জুন ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।