রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক। বিভিন্ন শূন্য পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ মে থেকে। আবেদন শেষ হবে ২৩ জুন।
প্রতিষ্ঠানের নাম: কর্মসংস্থান ব্যাংক।
চাকরির ধরন: সরকারি।
লোকবল: ২৮৭ জন।
পদের নাম ও বেতন
১. সহকারী অফিসার (সাধারণ): পদসংখ্যা ১২৫। বেতন স্কেল: ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. সহকারী অফিসার (ক্যাশ): পদসংখ্যা ৬৩। বেতন স্কেল: ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ৯৯। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ): যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
ডাটা এন্ট্রি অপারেটর: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ন্যূনতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদনের ৩২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
