logo

জনবল নিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

জনবল নিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে জনবল নেবে সংস্থাটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৬ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

আবেদনের যোগ্যতা: স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, প্রতীক এবং ড্রাফটিং স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য এবং জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা ও সংস্থার নীতিমালা ‍অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।