জনবল নেবে বিকন ফার্মাসিউটিক্যালস, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। ইন্টারনাল অডিট বিভাগে এক্সিকিউটিভ নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: ইন্টারনাল অডিট।
পদের নাম: এক্সিকিউটিভ।
আবেদনের যোগ্যতা: স্বনামধন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সিএ পার্ট কোয়ালিফাইডদের অগ্রাধিকার দেওয়া হবে। ফার্মাসিউটিক্যালস ও ওষুধ কোম্পানি সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (মতিঝিল)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।