logo

১৪ জেলায় জনবল নেবে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স

১৪ জেলায় জনবল নেবে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। জেলা/অঞ্চলভিত্তিক উন্নয়ন কর্মকর্তা পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: জেলা/অঞ্চল ভিত্তিক উন্নয়ন কর্মকর্তা।

আবেদনের যোগ্যতা: স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। জীবন বিমা খাতে বিপণনে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল বগুড়া, চাঁদপুর, কক্সবাজার, ঢাকা, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, লালমনিরহাট, ময়মনসিংহ, নওগাঁ, নরসিংদী, পঞ্চগড়, রংপুর, শেরপুর।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কর্মদক্ষতা অনুযায়ী বছর শেষে ইনসেন্টিভ, পেশাগত প্রশিক্ষণের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।