logo
Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ে অধীনে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ে অধীনে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ সরকারের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নামানো

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ ক্যাটাগরিতে ২৬ কর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২৭ আগস্ট এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৩১ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে
  • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে
  • ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।