চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, পাবেন স্বাস্থ্য ও জীবন বিমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। ইন্টারনাল অডিট বিভাগে ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন শেষ হবে ১৩ জুন।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এনজিও সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।


