ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২। প্রতিষ্ঠানটি পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকায় ২ পদে ২ কর্মী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ মে থেকে শুরু হয়েছে,যা চলবে ১০ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা
আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে
প্রাথীর ধরন: নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রাথীর বয়স: ১৮-৩২ বছর (১০ জুন ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অনুকূলে যেকোনো তফসিলী ব্যাংক থেকে আবেদন ফি বাবদ ১০০ টাকা সমমূল্যের এনআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফটের কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যৎ সমিতি-২, পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।