চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরির সুযোগ

চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল ৯ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ২০ ডাক্তার-কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করে সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
আবেদনের যোগ্যতা: ৩ বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
• এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
• মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
• সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
আবেদনের যোগ্যতা: ফার্মেসি বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: ক্লিনার
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চীফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম সংগ্রহ করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


