logo

প্রাণ গ্রুপে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

প্রাণ গ্রুপে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
প্রাণ গ্রুপ। ছবি:ওয়েবসাইট থেকে নেওয়া

প্রাণ গ্রুপের ‘কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগ’ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

Advertisement

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, সিএসই ইত্যাদি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ হতে হবে। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: নাটোর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।