মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

এশিয়া পোস্ট ডেস্ক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। বিজনেস গ্রোথ অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট বিভাগে অফিসার বা সিনিয়র অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ জুন থেকে। আবেদন শেষ হবে ৪ জুলাই।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অফিসার বা সিনিয়র অফিসার।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যাংক, বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।