Advertisement

৩২০ জনকে নিয়োগ দেবে ব্যাংকার সিলেকশন কমিটি

এশিয়া পোস্ট ডেস্ক
৩২০ জনকে নিয়োগ দেবে ব্যাংকার সিলেকশন কমিটি
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১০টি পদে ৩২০ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মোট পদ: ১০টি।

মোট নিয়োগ: ৩২০ জন।

চাকরির ধরন: স্থায়ী।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আবেদনকারীর যোগ্যতা: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১ থেকে ৬ নম্বর পদের জন্য: ১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছর।

৭ থেকে ১০ নম্বর পদের জন্য: ১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৩৫ বছর।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পরিশোধ করা যাবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের এই https://erecruitment.bb.org.bd/index.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টাল অনুসরণ করতে হবে।