logo

জেনারেল ম্যানেজার নেবে জে কে গ্রুপ

জেনারেল ম্যানেজার নেবে জে কে গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জে কে গ্রুপ। প্রডাকশন বিভাগে জেনারেল ম্যানেজার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জে কে গ্রুপ।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: প্রডাকশন। 

পদের নাম: জেনারেল ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। নেতৃত্ব দেওয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলিলভাবে যোগাযোগের দক্ষতা লাগবে। কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল গাজীপুর (গাজীপুর সদর)।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ও কারখানায় থাকা যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।