Advertisement

নিয়োগ দেবে গ্রামীণ ট্রাস্ট

এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দেবে গ্রামীণ ট্রাস্ট
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ট্রাস্ট। প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার- গ্রেড ১ (নবীন প্রোগ্রাম) পদে জনবল নেবে সংস্থাটি। আগ্রহীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ জুলাই থেকে এবং আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ট্রাস্ট

পদের নাম: প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার- গ্রেড ১ (নবীন প্রোগ্রাম)

চাকরির ধরন: ফুল-টাইম

লোকবল: ৩০ জন

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কেবল ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, নড়াইল, যশোর, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: শিক্ষানবিশকাল ৬ মাস। এ সময় মাসিক বেতন ১৯,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হলে মাসিক বেতন হবে ২৯,০০০ থেকে ৪৫,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য বীমা, ফিল্ড অ্যালাউন্স ও মোবাইল ভাতা।

বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।