logo

ট্রেইনি অফিসার নেবে শাহজালাল ইসলামী ব্যাংক

ট্রেইনি অফিসার নেবে শাহজালাল ইসলামী ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ট্রেইনি অফিসার (জেনারেল) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩০ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে ১৬ মে।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ট্রেইনি অফিসার।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস হবে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩২ বছরের বেশি হওয়া যাবে না। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

 

বেতন ও অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা এক বছর প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করবেন। মাসিক বেতন পাবেন ২৮ হাজার ৫০০ টাকা। প্রশিক্ষণকাল শেষে তাদের স্থায়ী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। যার প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫ হাজার ৩৫০ টাকা। স্থায়ী নিয়োগের পর তারা ব্যাংকের অনুমোদিত অন্যান্য সুবিধা পাবেন। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।