আল ফাতাহ পাবলিকেশন্সে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল ফাতাহ পাবলিকেশন্স। প্রতিষ্ঠানটির কন্টেন্ট ক্রিয়েটর বিভাগ ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আল ফাতাহ পাবলিকেশন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কন্টেন্ট ক্রিয়েটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, চলচ্চিত্র ও গণমাধ্যম এবং ব্যবসায় প্রশাসনে এমএ।
অন্যান্য যোগ্যতা: কন্টেন্ট তৈরি, ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল কমিউনিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা (মালিবাগ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মুনাফার অংশ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

